ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে
ভোটার আইডি কার্ড নাম সংশোধন ফরম
ভোটার আইডি কর্ড সংশোধনের নিয়ম
ভুমিকা
প্রতিটি দেশের নাগরিকের নিজ দেশের নাগরিক হিসেবে পরিচয় প্রমাণের জন্য একটি পরিচয় পত্র থাকে। যাকে বলা হয় এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র। আমাদের দেশের প্রতিটি নাগরিকের বয়স ১৮ বছর হলে সাধারণত জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। এই জাতীয় পরিচয় পত্রের নাম অন্তর্ভুক্ত করার সময় অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রকার ভুলে হয়ে থাকে।
যেহেতু এই জাতীয় পরিচয় পত্র বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে তাই ভুল জাতীয় পরিচয় পত্র দ্বারা কোন কাজ সঠিকভাবে সম্পাদান করা সম্বভ হয় না। তাই যদি জাতীয় পরিচয় পত্রে কোন প্রকার ভুল থেকে থাকে তাহলে তা অবশ্যই জরুরি ভাবে সংশোধন করা প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া
পরিচয় পত্র সংশোধন করার জন্য নির্বাচনে অফিসে আবেদন করতে হয়, এই আবেদন প্রক্রিয়া দুইভাবে করা হয়ে থাকে।
১. জেলা, উপজেলা, থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন ফ্রম সংগ্রহ করতে হবে। তারপরে সম্পূর্ণ ফ্মটি সতর্কতার সঙ্গে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ফরমের সঙ্গে পিনআপ করে জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ অথবা রকেটের মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করতে হবে এরপর সংশোধনের কার্যক্রম শুরু হবে।
২.যেহেতু বর্তমানে সমস্ত অফিস আদালতের কার্যক্রম অনলাইনে করা হয়ে থাকে সেহুতু ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের কাজকর্ম অনলাইনে সংশোধন করা হয়ে থাকে সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করলে ভোটারের ছবি, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সহ যাবতীয় তথ্য দেখা যাবে যে তথ্য ভুল আছে সেটা সংশোধন করে আবেদন দাখিল করতে হবে
আইডি কার্ডের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
এসএসসি সনদঃ আবেদনকারী এসএসসি বা সমমান সনদের ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে অথবা অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করার সময় ছবি তুলে কিংবা ক্যান করে আপলোড করতে হবে।
আরো পড়ুনঃ বাচ্চার জেদ বা রাগ কমানোর উপায়
জন্ম নিবন্ধন সনদঃ পরিচয় পত্রের ভুল সংশোধন করার জন্য আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে জন্ম নিবন্ধন সনদ সবার জন্য বাধ্যতামূলক।
বিবাহিতদের জন্য প্রয়োজনে কাগজপত্র
অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (বাধ্যতামূলক)
সন্তানদের ভোটার আইডি কার্ডের কফি অথবা শিক্ষা সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ (যদি থাকে)
স্বামী স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (যদি থাকে)
কাবিননামা অথবা বৈবাহিক সনদ( যদি থাকে
সার্ভিস বই অথবা এমপিও শীটের কফি (চাকরিজীবী হলে)
পৌর মেয়র /চেয়ারম্যান /ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন পত্র।
অবিবাহিতদের জন্য প্রয়োজনীয় কাগজত্র
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (যদি থাকে)
শিক্ষা সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ (যদি থাকে)
অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (বাধ্যতামূলক)
মেয়র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়ন পত্র ইত্যাদি
উপরোক্ত কাগজপত্রের মধ্যে যে কাগজপত্রগুলো আপনার আছে আবেদনের প্রাথমিক অবস্থায় সেগুলো জমা দিতে হবে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে এক এক রকম ফি পরিশোধ করতে হয় আইডি কার্ডের কিছু তথ্য প্রথমবার সংশোধন করার জন্য ২৩০ টাক ফি জমা দিতে হয়, দ্বিতীয়বার সংশোধন করার জন্য ৩৪৫ টাকা ফি দিতে হয়, আর তৃতীয়বার আবেদন করলে ৪৫০ টাকা ফ্রি জমা দিতে হবে।
আবার কিছু তথ্য আছে যেগুলো প্রথমবার সংশোধন করতে ১১৫ টাকা ফি জমা দিতে হয় দ্বিতীয়বার ২৩০ টাকা এবং তৃতীয়বার ৩৪৫ টাকা জমা দিতে হয়। তবে সকল প্রকার ফী সাথে ১৫ পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত থাকে।
ভোটের আইডি কার্ড সংশোধন করতে কতদিন সময় লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কতদিন সময় লাগবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ আপনার সংশোধনী আবেদন ফরম যে কর্মকর্তার অধীনে থাকবে তিনি যত দ্রুত কাজ করে দেবেন তত তাড়াতাড়ি অনুমোদিত হবে। তবে কোন ব্যক্তি যদি বলে থাকেন দশ দিন, বিশ দিন, এক মাস লাগবে তবে সেটা ভুল ধারণা এটা নির্ভর করে সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর।
তবে উপজেলা এবং জেলা পর্যায়ের অফিসারের নিকট যে সকল আবেদন আসে সেগুলো অনুমোদিত হতে পাঁচ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে। কখনো কখনো সময় আরো বেশি হতে পারে।অন্যদিকে যে সকল আবেদন আঞ্চলিক নির্বাচন অফিসারের অধীনে থাকে সেগুলো অত্যন্ত জটিল প্রকৃতির আবেদন হয় সময় বেশি লাগে। এ ধরনের আবেদনের ক্ষেত্রে দেখা যায় এক মাস থেকে এক বছর পর্যন্ত আবেদন পেন্ডিং অবস্থায় থাকে।
পরিশেষে বলা যায় ভোটার আইডি কার্ড সংশোধন একটি জটিল প্রক্রিয়া। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যখন জাতীয় পরিচয়পত্রের নাম অন্তর্ভুক্ত করা হয় তখন সাবধানতার সাথে সকল প্রকার তথ্য প্রদান করতে হবে ভোটের আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বিশেষত্ব কার্ডের প্রদর্শিত তথ্যসমূহের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে নিজের নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ পরিবর্তন এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এ তথ্য প্রদানের সময় ভুল না হয়ে থাকে।